পলক আটক
জাতীয সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দীন। মুক্তি দেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটক শিক্ষার্থীদের মুক্তি দেয়া শুরু হয়েছে।
অপরদিকে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে বিমানবন্দরের এক কর্মকর্তা বিষযটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পলক দিল্লি যাওয়ার চেষ্টা করছিলেন, বিমানবন্দরের স্টাফ ও কর্মীরা তাকে আটকায়।
এখন তিনি বিমানবন্দরের বকুল লাউঞ্জে আছেন।

এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছেন জুনাইদ আহমেদ পলক। জানা গেছে, তিনি দুপুরের দিকে বিমানবন্দরে পৌঁছেন। এসময় তার পরনে ছিলো জিনসপ্যান্ট ও সাদা জামা। কালো ক্যাপ মাথায় দিয়ে মাস্ক পড়ে ছেলেন তিনি।







